ডেলিভারি ও রিটার্ন
অনুগ্রহ করে সতর্কতার সাথে নিচের তথ্যগুলো পড়ুন।
ডেলিভারি অপশনসমূহ (সংক্ষিপ্ত বিবরণ)
Grabsy গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সহজ ও সুবিধাজনক ডেলিভারি অপশন প্রদান করে। স্বল্প খরচে স্ট্যান্ডার্ড ডেলিভারি, দ্রুত ডেলিভারি সার্ভিস অথবা নির্ভরযোগ্য ও নিরাপদ বিশেষ ডেলিভারি ব্যবস্থার মাধ্যমে আপনার পণ্য পৌঁছে দেওয়া হয়। এছাড়াও নির্দিষ্ট ক্ষেত্রে গ্রাহক চাইলে নিজের অর্ডার নিজে সংগ্রহ করার সুযোগও থাকতে পারে।
এই পেজে Grabsy–এর সব উপলব্ধ ডেলিভারি পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো।
১. পণ্য অর্ডার করুন এবং ডেলিভারি পদ্ধতি নির্বাচন করুন
২. অর্ডার কনফার্মেশন বার্তা গ্রহণ করুন
৩. আপনার অর্ডার ডেলিভারি হওয়ার জন্য অপেক্ষা করুন
৪. নির্ধারিত পদ্ধতিতে আপনার পণ্য গ্রহণ করুন
ডেলিভারি চার্জ
|
ঢাকার ভিতরে ৭০ টাকা |
|---|
|
ঢাকার বাইরে ১২০ টাকা |
|---|
ঢাকা সিটির আশেপাশের এলাকায় ডেলিভারি চার্জ মাত্র ১০০ টাকা।
ডেলিভারি সময়সীমা:
সাধারণত ২–৩ দিনের মধ্যে অর্ডার পৌঁছে যায়।
সর্বাধিক সময়সীমা ৫ দিন।
পণ্য এক্সচেঞ্জ / রিটার্ন পলিসি
যদি পণ্য ভুল পাঠানো হয় বা ক্ষতিগ্রস্ত থাকে, গ্রাহক এটি এক্সচেঞ্জ বা রিটার্ন করতে পারবেন।
পণ্য ব্যবহারের পর রিটার্ন বা এক্সচেঞ্জ সম্ভব নয়।
যদি পণ্য ক্ষতিগ্রস্ত থাকে বা রিটার্ন করতে চান, ৪৮ ঘন্টার মধ্যে Grabsy সাপোর্টে যোগাযোগ করতে হবে। এর বাইরে যোগাযোগ করলে রিটার্ন গ্রহণযোগ্য হবে না।
ডেলিভারি সম্পন্ন হওয়ার পর অর্ডার বাতিল করলে ডেলিভারি চার্জ গ্রাহককে দিতে হবে।
টাকা ফেরত দেওয়ার সময়সীমা:
- রিটার্ন পণ্যের জন্য, ৪৮ ঘণ্টার মধ্যে টাকা ফেরত প্রদান করা হবে।
FAQs
Grabsy Bangladesh হলো একটি অনলাইন প্রতিষ্ঠান যেখানে আপনি সহজেই সব সামগ্রী পেতে পারেন।
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ ৭০ টাকা এবং ঢাকা সিটির বাইরে ১২০ টাকা প্রযোজ্য। ঢাকা সিটির আশেপাশের এলাকায় ডেলিভারি চার্জ মাত্র ১০০ টাকা।
সাধারণত আমরা অগ্রিম ডেলিভারি চার্জ নেই না। তবে আপনার অর্ডার যদি সন্দেহজনক হয়, সে ক্ষেত্রে অর্ডার কনফার্ম করতে ১০০ টাকা অগ্রিম প্রদান করতে হবে।
সাধারণত ২–৩ দিনের মধ্যে। সর্বাধিক সময়সীমা ৫ দিন।
পণ্য যদি ত্রুটিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত হয়, তবে সরাসরি ডেলিভারি পার্সনকে ফেরত দিতে পারেন।
পণ্য হাতে পাওয়ার পর যদি অর্ডার বাতিল করেন, তবে ডেলিভারির চার্জ প্রযোজ্য হবে।
ডেলিভারির সময় সবসময় পণ্য যাচাই করে নিন।